spot_img

কোনো দলকে সরকারে বসানোর ক্ষমতা ইসির নেই : সেতুমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার , জনতারআদালত.কম , ১৯ জুলাই, ২০১৭ ।

 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য ইসি বা কোনো বিদেশিদের উপর নির্ভরশীল নয়। জনগণের সমর্থন নিয়ে ভোটের মাধ্যমেই ক্ষমতায় যেতে চায়। ইসি বা কোনো বিদেশি শক্তি আমাদের ক্ষমতায় বসাতে পারবে না। আমরা ভোট চাইব জনগণের কাছে। কোনো দলকে ক্ষমতায় বসানোর ক্ষমতা ইসির নেই।

কাজেই বিএনপি অর্বাচীনের মতো যে অভিযোগ আনছে এবং অনবরত যে প্রলাপ বকছে। এটা কোন বাস্তব ভিত্তি নেই। বিএনপিকে আসলে ইসির অঙ্গীকার করতে হবে, তাদেরকে ক্ষমতায় যাওয়ার ব্যবস্থা করবে, এ ধরণের কথা বললেই তারা খুশি হবে। এছাড়া বিএনপিকে খুশি করা যাবে না।

তিনি বলেন, ইসির রোডম্যাপ নিয়ে আমরা কোন মন্তব্য করতে চাই না। আমরা চাই ইসি সবাইকে সমান সুযোগ প্রদান করুক। বিএনপির কার্যকলাপে মনে হয়, তারা ক্ষমতায় আসবে- ইসি এই নিশ্চয়তা দিলেই যেন তারা সন্তুষ্ট হবে। এ ছাড়া তাদেরকে খুশি করা সম্ভব না। তারা নিবাচনী প্রক্রিয়া নিয়ে নানান ধরণের কথাবার্তা বলে তারা নির্বাচনী প্রক্রিয়াকে বিঘ্নিত করছে এবং ইসিকে বির্তকিত করছে।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ