spot_img

বঙ্গবন্ধু সাফারি পার্ক পরিদর্শনে জয়-পুতুল

ষ্টাফ রিপোর্টার , জনতারআদালত.কম , ১৯ জুলাই, ২০১৭ ।

 

স্ত্রী-সন্তান আর পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এসময় সঙ্গে ছিলেন তার স্ত্রী ক্রিষ্টিন ওয়াজেদ ও সায়মা ওয়াজেদ পুতুলের পরিবারের মোট ৮ সদস্য।

এই প্রথম বঙ্গবন্ধু পরিবারের কোন সদস্য সাফারী পার্ক পরিদর্শনে আসলেন এবং দর্শণার্থীদের মত সাফারী পার্কসহ বিভিন্ন ইভেন্ট পরিদর্শন করেন তারা। বুধবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত তিনি পার্কে অবস্থান করেন বলে জানা গেছে।

এসময় প্রকল্প পরিচালক আলী আজমসহ পার্কের উর্ধ্বতন কর্মকর্তারা সাধারণ দর্শীনার্থীদের গাড়িতে করে বিভিন্ন ইভেন্ট তাদের ঘুরে দেখান।

বঙ্গবন্ধু সাফারি পার্কের তত্ত্বাবধায়ক ও সহকারী বন সংরক্ষক শাহাবুদ্দিন জানান, সজীব ওয়াজেদ জয়সহ পরিবারের আট সদস্য সাফারি পার্ক পরিদর্শন করেন। দুপুর ১ টার দিকে সড়ক পথে তিনি সাফারি পার্কের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন। এসময় তারা কোর সাফারি পার্ক, ময়ুর বেষ্টনী, বিদেশি পক্ষীশালা ও অন্যান্য দর্শনীয় স্থান পরিদর্শন করেন।
জয় এবং তার পরিবারের ব্যক্তিগত সাফারি পার্ক পরিদর্শন হওয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। দলীয় কোন নেতা-কর্মীদের দেখা-সাক্ষাৎ করতে দেয়া হয়নি। তারা সকাল থেকে সজীব ওয়াজেদ জয় ও তার পরিবারের সদস্যদেরকে স্বাগত জানাতে রাস্তার দু’পাশে ব্যানার-ফেস্টুন-প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন মিছিলসহ অবস্থান নেয়। সজীব ওয়াজেদ জয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন। জয়ের আগমনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-চাঞ্চল্য-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
পরে তারা শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের গ্রীণ ভিউ রিসোর্ট নামের একটি বিনোদন কেন্দ্রে দুপুরে বিশ্রাম গ্রহণ শেষে বিকেলে ঢাকা ফিরেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ