spot_img

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ , আহত ৭ পুলিশ সদস্য

কুষ্টিয়া প্রতিবেদক , জনতারআদালত.কম , ২৬ জুলাই, ২০১৭ ।

 

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে সোবহান আলী (৩৯) ও হাসানুজ্জামান লালন (৩৭) নামের দুই ডাকাত নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় পুলিশের ৭ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশী পিস্তল, দেশীয় তৈরি পাইপগান, একটি শার্টারগান, ৩ রাউন্ডগুলি, ডাকাতি কাজে ব্যবহৃত করাত ও রামদাসসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ভেড়ামারা ওসি নুর হোসেন খন্দকার জানান, ভেড়ারামার দশমাইল নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাসানুজ্জামান লালন নামে এক যুবক নিহত হয়েছে। যাকে পুলিশ ডাকাত দলের সদস্য বলে দাবি করছে। নিহত হাসানুজ্জামান লালন গাংনীর মনোহরদিয়া গ্রামের আলীম উদ্দিনের ছেলে। এ সময় ভেড়ামারা থানার ৩ পুলিশ সদস্য আহত হয়েছে।

পুলিশ জানায়,  নিহত হাসানুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

অপর দিকে বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে  কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের একটি দল কুষ্টিয়া শহরের  বাড়াদীর ভাগারের গোরস্থান সংলগ্ন এলাকায় পৌঁছালে ডাকাত দল পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে কুমারখালির মনোহরপুর এলাকার নুর উদ্দিনের ছেলে ডাকাত সোবাহান আলী (৩৯) নিহত হয়। এ সময় তার সঙ্গীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, একটি দেশীয় তৈরি শার্টারগান, ২ রাউন্ড গুলি ও করাত উদ্ধার করে। তার বিরুদ্ধে কুমারখালী, রাজবাড়ী, ঈশ্বরদী কুষ্টিয়া মডেল থানায় ৮টি মামলা রয়েছে। এ সময় মডেল থানার ৪ পুলিশ সদস্য আহত হয়।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ