নিজস্ব প্রতিবেদক , জনতারআদালত.কম , ২৬ জুলাই, ২০১৭ ।

রাজধানীর আফতাবনগর এলাকা থেকে জঙ্গি সন্দেহে এক বিশ্ববিদ্যালয় ছাত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন- মামুনুর রশিদ ও কামাল নামে দুই ব্যক্তি এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুশফিকুল হক।
মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয় বলে র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মো. মাসুদ জানান।


























