spot_img

সায়মা ওয়াজেদ পুতুল পেলেন ‘ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ২৬ জুলাই, ২০১৭ ।

অটিজম আক্রান্তদের নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে ‘ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন।

মঙ্গলবার নিউ ইয়র্কের প্রিন্সটন ক্লাবে ‘সিমা কলাইনু’ নামে একটি শিশু অটিজম কেন্দ্র ও এর আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠান ‘আই কেয়ার ফর অটিজম’র এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। সায়মা ওয়াজেদ হোসেনের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
সিমা কলাইনু নিউ ইয়র্কের প্রথম শিশু অটিজম কেন্দ্র ও স্কুল। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নিউ ইয়র্কের পাঁচটি বোরোর সব সম্প্রদায়ের অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত সহস্রাধিক শিশুকে তাদের অটিজম সেন্টার,  স্কুল ও হোম সার্ভিসের সেবা দিয়ে আসছে।

অ্যাওয়ার্ড গ্রহণকালে রাষ্ট্রদূত মোমেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অটিজম ও অন্যান্য নিউরো-ডেভোলাপমেন্টাল ডিজঅর্ডার আক্রান্ত মানুষের অধিকার রক্ষা ও কল্যাণে কাংক্ষিত সফলতা অর্জন করে চলেছে”।

তিনি আরো বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থা সায়মা ওয়াজেদ হোসেনকে অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার এর ক্ষেত্রে ‘গ্লোবাল রিনাউন্ড চ্যাম্পিয়ন’ হিসেবে ঘোষণা দিয়েছে। এছাড়া গতমাসে সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয় এ অঞ্চলের ১১টি দেশের জন্য সায়মা ওয়াজেদ হোসেনকে অটিজম বিষয়ক ‘শুভেচ্ছা দূত’ হিসেবে নিয়োগ দেয়। তার আগে ২০১৪ সালে তাকে ‘এক্সিলেন্স ইন পাবলিক হেলথ অ্যাওয়ার্ডে’ ভূষিত করে তারা।

এছাড়া অটিজম বিষয়ক ‘ঢাকা ঘোষণা’ ও সাউথ এশিয়ান অটিজম নেটওয়ার্ক প্রতিষ্ঠায় সায়মার প্রচেষ্টা অটিজমকে এ অঞ্চল ও এর বাইরে সামনের সারিতে নিয়ে এসেছে।
অনুষ্ঠানে সায়মা ওয়াজেদের একটি বার্তা পড়ে শোনার তিনি।
বার্তায় সায়মা বলেন, “অটিজম সেবাদানকারী প্রতিষ্ঠান সিমা কলাইনুর এই স্বীকৃতির জন্য আমি সম্মানিত বোধ করছি। অটিজম সেবাদানকারী প্রতিষ্ঠান সিমা কলাইনুর মতোই বাংলাদেশ ও এশিয়া অঞ্চলে এ সংক্রান্ত পেশার মানুষের জন্য পরিকল্পিত এবং ব্যাপকভিত্তিক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টিতে আমি কাজ করছি।

উল্লেখ্য, কলবি হেয়ার্ড নামের এই বালক পূর্ণবয়স্ক কোন মানুষের সাড়া দেওয়ার আগেই জীবনের ঝুঁকি নিয়ে ফ্লোরিডার একটি পুকুরে সাতরানোর সময় ডুবে যাওয়া একটি শিশুর প্রাণ রক্ষা করেছিল।

নিউইয়র্কের এই শিশু অটিজম কেন্দ্র ও স্কুল সম্মানিত সকল অ্যাওয়ার্ড প্রাপ্তদের অটিষ্টিক শিশুদের আঁকা চিত্রকর্ম অ্যাওয়ার্ড হিসেবে প্রদান করে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ