spot_img

কুষ্টিয়ায় আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

কুষ্টিয়া প্রতিনিধি , জনতারআদালত.কম । ০৬ অক্টোবর, ২০১৭ ।

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংর্ঘষে একজন নিহত হয়েছে। আহত ১৫ জন। আজ সকাল আটটার দিকে ছাতিয়ান ইউনিয়নের ধলশা গ্রামে এ ঘটনা ঘটে।

ছাতিয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শহিদুল  ইসলাম  ওরফে হক (৫০) তাঁর সমর্থক ছিলেন।

সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছে। এলাকায় ব্যাপক অভিযান চলছে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ