spot_img

ঝড়ে তিন দেশে প্রাণহানি ২০

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ০৬ অক্টোবর, ২০১৭ ।

মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা, নিকারাগুয়া ও হন্ডুরাসে ঘূর্ণিঝড় ন্যাটের আঘাতে অন্তত ২০ জনের প্রাণহানি হয়েছেন। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।এতে সেন্ট্রাল আমেরিকায় জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, প্রবল বৃষ্টিপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অনেক সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে, বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, কোস্টারিকাতে প্রায় চার লাখ লোক খাবার পানি সংকটে ভুগছে এবং কয়েক হাজার লোককে আশ্রয় কেন্দ্রে রাত কাটাতে হয়েছে।

সিএনএন-এর খবরে বলা হয়, কোস্টারিকায় প্রায় ৪ লাখ মানুষ পানের সংকটে রয়েছে এবং হাজার-হাজার মানুষ ঘুমাচ্ছে আশ্রয়কেন্দ্রে। দেশটিতে কমপক্ষে ছয়জন মানুষ ঝড়ের কবলে পড়ে মারা যান এবং ঝড়টি নিকারায়াগুয়ার দিকে ধাবিত হলে সেখানে আরো ১১ জনের প্রাণহানি হয়।

ঝড়ের প্রভাবে ভারীবর্ষণ, ভূমিধস এবং বন্যায় সড়ক বন্ধ হয়ে যায়। সেতু ও ঘড়বড়ি বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, কোস্টারিকায় ছয়জন, নিকারাগুয়াতে ১১ জন এবং হন্ডুরাসে তিনজন মারা গেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ