spot_img

বেনাপোলে ৭ স্বর্ণেরবারসহ দুই যাত্রী আটক

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ০৬ অক্টোবর, ২০১৭ ।

ভারতে পাচারের সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস থেকে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের সাতটি স্বর্ণেরবারসহ দুই পাসপোর্ট যাত্রীকে আটক হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে সাড়ে ৭টার দিকে কাস্টমস গেটের ভেতর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মাহাবুব আলম(৩৫) ও মিজানুর রহমান (৪২) শুক্রবার সকাল ৯ টায় বেনাপোল চেকপোস্ট কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা তাদের আটক করেন।

আটক মাহাবুব আলম কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার চান্দিয়ারা গ্রামের হাজী আব্দুল মান্নানের ছেলে ও মিজানুর রহমান মুন্সিগঞ্জ সদরের বানিয়া আশুলিরচর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার মোহাম্মাদ আব্দুস সাদিক  জানান, গোপন সূত্রে খবর পেয়ে বেনাপোল চেকপেস্ট কাস্টমসে ওঁৎ পেতে থেকে তাদের আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে স্যান্ডেল ও প্যান্টের ভেতর লুকানো থাকা ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩৫ লাখ টাকা।

জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলেও জানান মোহাম্মদ সাদিক।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ