spot_img

কিশোরগঞ্জের মিঠামইনে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ৫

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৯ নভেম্বর, ২০১৭ ।

কিশোরগঞ্জের মিঠামইনে খালে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে তিন সহোদরসহ ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অর্ধশতাধিক লোক।

আজ দুপুরে চারিগ্রাম বাজারের কাছের একটি খালে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজন এ সংঘর্ষে  জড়িয়ে পড়ে।

নিহতরা হলেন, ফরগিস মিয়া (৫৫), মাসুম (৩৫), মাখন (৪২), মকবুল মিয়া (৩৩) ও রাজিব (২৮)।

স্থানীয়রা জানায়, একটি খালের বাঁধ দেওয়াকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

মিঠামইন থানার ওসি আলমগীর হোসেন জানান, সংঘর্ষে চার জন নিহত হওয়ার খবর তিনি শুনেছেন।

তিনি আরও জানান,  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রত্যন্ত হাওর অঞ্চল হওয়ায় পরে বিস্তারিত জানানো হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ