spot_img

নির্বাচন একসঙ্গে করব : তথ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় কাদের

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৯ নভেম্বর, ২০১৭ ।

গত ৮ নভেম্বর বুধবার কুষ্টিয়ায় এক জনসভায় সরকারের শরিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে বলেছিলেন ,” আপনারা এক টাকার মালিক নন, ৮০ পয়সার মালিক। এরশাদ, ইনু, দিলীপ বড়ুয়া ও মেননকে নিয়ে আওয়ামী লীগের এক টাকা হয়েছে। আমরা যদি না থাকি তবে ৮০ পয়সা নিয়ে রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরতে হবে। হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবেন না। ”

আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তথ্যমন্ত্রীর দেয়া ঐ বক্তব্যের কড়া সমালোচনা করেছেন ।

তিনি বলেছেন, জাসদ যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনে যায়, তার ফল কী হবে- তা ইনু নিজেও জানেন। এসময় মন্ত্রী জানান, সরকারের প্রতি এমন ক্ষোভের কারণ জানতে চাওয়া হয়েছে তথ্যমন্ত্রীর কাছে।

ওবায়দুল কাদের বলেন, “ ইনু সাহেব অভিমান, ক্ষোভ থেকে বোমা ফাটিয়েছেন। কেন এ অভিমান ? উনি নিজেও জানেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে রেজাল্ট কী হবে ? আগে করে তো টেস্ট করেছি। আমরা ১৪ দলের শরীক। নির্বাচনও একসঙ্গে করব। সরকারের সাথে নির্বাচন করে কিছু আত্মতৃপ্তির ঢেঁকুড় তোলেন।হয়ত কোনো কারণে একটু অভিমান।”

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ