spot_img

‘কিলার’ মিলারের দ্রুততম শতকের বিশ্ব রেকর্ড

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৯ অক্টোবর, ২০১৭ ।

ডেভিড মিলারকে কেন ‘কিলার’ মিলার বলা হয়, বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচটিই তার উৎকৃষ্টতম উদাহরণ। শূন্য রানে জীবন পেয়ে দ্রুততম শতকের মালিক।বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৫ বলে সেঞ্চুরি করেন মিলার। ৭টি চার ও ৯ ছক্কায় মাত্র ৩৬ বলে অপরাজিত ১০১ রানে করেন ডেভিড মিলার।

২৩ বলে পঞ্চাশ স্পর্শ করেন মিলার। তার দ্বিতীয় পঞ্চাশ আসে মাত্র ১২ বলে।

আগের রেকর্ড ছিল তারই স্বদেশি রিচার্ড লেভির। উদ্বোধনী এই ব্যাটসম্যান ২০১২ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ৪৫ বলে।
তরুণ বোলার সাইফ উদ্দিনের ওপর রীতিমত স্টিম রোলার চালিয়েছেন তিনি। সাইফের এক ওভারে ৫ ছক্কা হাঁকিয়ে টি-টোয়েন্টির ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন মিলার। ১৯তম ওভারের প্রথম ৫ বলে ৫টি ছক্কা হাঁকান। শেষ বলটি অফ স্টাম্পের বেশ বাইরে ফুল লেংথ হওয়ায় ১ রানের বেশি পাননি মিলার।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ