spot_img

ঠাকুরগাঁওয়ের কান্তিভিটা সীমান্তে বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও, জনতারআদালত.কম । ২৯ অক্টোবর, ২০১৭ ।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমন্ত থেকে মানিক (২৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

২৯ অক্টোবর রোববার ভোরে কান্তিভিটা সীমান্ত থেকে ওই গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে যায় ভারতের হাটখোলা বিএসএফের সদস্যরা।আটক মানিক উপজেলার আমজানখোর ইউনিয়নের জুগিহার হরিনমারী গ্রামের মিন্টুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৯ অক্টোবর রোববার ভোরে উপজেলার আমজানখোর ইউনিয়নের জুগিহার হরিনমারী গ্রামের মিন্টুর ছেলে মানিক ভারতে গরু আনতে গেলে ভারতের হাটখোলা বিএসএফের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। এসময় মিন্টুর সঙ্গে থাকা বাকিরা পালিয়ে যায়।

ঠাকুরগাঁও ৩০ বিজিবির পরিচালক লে. কর্নেল খাদেমুল বাশার বলেন, আটক যুবক ভারতের ভেতরে ধরা পড়েছে। তাকে ছাড়িয়ে আনতে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ