spot_img

এবার মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশী নিহত

বান্দরবান প্রতিনিধি  , জনতারআদালত.কম । ১৩ সেপ্টেম্বর, ২০১৭ ।

মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে হাশেম উল্লাহর (৪২) নামক এক বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী সীমান্তে এ ঘটনা ঘটে।

হাশেম উল্লাহর বাড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলার আদর্শ গ্রামে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪৪নং পিলার সংলগ্ন রোহিঙ্গাদের কাছ থেকে গরু আনতে যান হাশেম উল্লাহ। এ সময় পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিস্ফোরণে আহত হন রোহিঙ্গা আবদুল কাদের। তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে নিয়ে আসা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সরওয়ার কামাল। তিনি জানান, আহত রোহিঙ্গাকে চিকিৎসার জন্য উপজেলা সদরে নিয়ে আসা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ