spot_img

নাফ নদী থেকে আরও ৬ রোহিঙ্গার লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি , জনতারআদালত.কম । ১৩ সেপ্টেম্বর, ২০১৭ ।

মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নাফ নদীতে রোহিঙ্গাদের নিয়ে একটি নৌকা ডুবির ঘটনায় আরও ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

কক্সবাজারের টেকনাফ উপজেলায় শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকায় গতরাতে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

বুধবার সকালে টেকনাফের শাহপরী দ্বীপ থেকে চার শিশু ও নাজিরপাড়া থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

শাহপরী দ্বীপের ইউপি সদস্য আব্দুল হক জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসার পথে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবে যায়। বুধবার সকালে চার শিশু ও দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ওসি মো. মাইন উদ্দিন খান জানান,  স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশগুলো উদ্ধার করে।

এর মধ্যে টেকনাফের নাজিরপাড়া থেকে দুই নারী ও শাহপরীর দ্বীপ থেকে চার শিশুর লাশ উদ্ধার করা হয়।

নৌকাডুবিতে এসব রোহিঙ্গা মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ