spot_img

এবার আধুনিক অস্ত্র-গোলাবারুদ রফতানি করবে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ৫ আগষ্ট, ২০১৭ ।

বাংলাদেশ সেনাবাহিনী । ক্রমশ শক্তিশালী হচ্ছে জাতিসংঘে সুনাম অর্জনকারী বাংলাদেশ সেনাবাহিনী । বাংলাদেশ রফতানি পণ্যে যোগ হচ্ছে এবার আধুনিক অস্ত্র এবং গোলাবারুদ। ‘বাংলাদেশ ওয়ানে’ প্রকাশিত খবর মোতাবেক, খুব একটা ভারী নয়, বিভিন্ন ছোট আকারের আধুনিক অস্ত্র বিশ্বের বেশ কয়েকটি দেশে রফতানি করা হবে বলে জানা গিয়েছে। শুধু সরকারের পণ্য রপ্তানির তালিকায় ক্ষুদ্রাস্ত্র ও গুলির নাম যোগ হওয়ার অপেক্ষা, তাহলেই শুরু হবে রফতানি।

বাংলাদেশ সমরাস্ত্র কারখানা-বিওএফ দেশের অস্ত্র তৈরির একমাত্র সংস্থা। এই প্রতিষ্ঠান অস্ত্র ও গোলাবারুদ রপ্তানির অনুমোদন চেয়ে আবেদন করেছিল বাণিজ্য মন্ত্রণালয়ে। আওয়ামী লীগের আগের সরকারের আমলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি অস্ত্র ও গোলাবারুদ রপ্তানিতে অনুমোদন দিয়েছিল।

ওই ধারাবাহিকতায় পরে অনুমোদন দেয় সেনা সদর ও সরকার। জাতিসংঘের নির্দেশে আফ্রিকার বিভিন্ন দেশে শান্তি রক্ষায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। বেশ কয়েকটি দেশের বাহিনীকে আধুনিকায়নের কাজও করছে বাংলাদেশ। ওই দেশগুলোতেই বাংলাদেশের অস্ত্র বিক্রির সুযোগ বেশি বলে মনে করা হচ্ছে।

১৯৮৪ সালে প্রথমবারের মতো অস্ত্র ও গোলাবারুদ রফতানি করে বাংলাদেশ আয় করেছিল চার কোটি ডলার। পরে অবশ্য অস্ত্র না রফতানির সিদ্ধান্ত হয়। এখন আবার রফতানি শুরু হলে দক্ষিণ এশিয়ায় ভারত-পাকিস্তানের পর বাংলাদেশ হবে অস্ত্র ও গোলাবারুদ রপ্তানিতে তৃতীয় দেশ।

 

 

 

 

//কে২৪৭

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ