কাওসার আহমেদ , জামালপুর , জনতারআদালত.কম । ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ।

নিখোঁজের ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি বিশিষ্ট শিল্পপতি ও জামালপুর সরিষাবাড়ী পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সরিষাবাড়ী পৌরসভার মেয়র রোকুনুজ্জামান রোকনের।
মঙ্গলবার সকাল ১১টায় সরিষাবাড়ী পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেল মেয়র মুহাম্মদ আলী এক লিখিত বার্তায় এ তথ্য জানান।
গত রবিবার রাতে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে পরদিন সকালে তিনি নিখোঁজ হওয়ায় জনমনে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। মেয়র তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেন,
“তোমাদের এই ভালোবাসা আমি কোনদিন ভুলতে পারবোনা। তোমাদের এই ভালোবাসার কাছে মনে হয় আমি হেরে গেলাম bcoz আমি তোমাদের জন্য কিছুই করতে পারলাম না। তারপরেও বলতে চাই ” ভলোবাসি ভালোবাসি ” এই ভলোবাসা নিয়েই সব কিছু জয় করতে চাই এবং এই ভালোবাসা নিয়েই মরতে চাই।নতুন প্রজন্মের কাছে আমার আহবান যে আমাকে হত্যা করা হলেও ” তোমাদের সিক্ত ভালোবাসা যেন অটুট থাকে এবং আমার উন্নয়নের ধারাবাহিকতা তোমরা ধরে রাখবা ” ।”

এদিকে তাঁকে উদ্ধারে পুলিশসহ র্যাব ও গোয়েন্দা বিভাগ তৎপরতা চালাচ্ছে। বিষয়টি নিশ্চিত করে উত্তরা (পশ্চিম) থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, ‘মেয়রকে উদ্ধারে সব ধরণের প্রচেষ্টা চলছে।’


























