spot_img

ঠাকুরগাঁওয়ে বাদীনিকে মামলা করায় প্রাণ নাশের হুমকি

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,  জনতারআদালত.কম । ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ।

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের জামুরীপাড়া (পাঁচপীরডাঙ্গা) গ্রামে অব্দুল খালেকের স্ত্রী কমলা আক্তার ঠাকুরগাঁও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে কয়েকদিন আগে সন্ত্রাসীদের নামে একটি মামলা করা হয়।

সেই মামলার করার ঘটনা ৮-৯ জন আসামীরা জানতে পেরে কমলা আক্তার ও খালেকের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। মামলা সূত্রে জানা যায়- বাড়ীর জায়গাজমি লইয়া আসামীরা বহুবার তাকে উচ্ছেদের চেষ্টা চালায় এবং বাদীনিকে হুমকি দিয়া বলে যে, তোমাকে বহুবার এই জায়গা ছাড়িয়য়া দিবার জন্য ইতিপূর্বে বহু সংকেত দিয়াছি, কিন্তু তোমরা কিছুতেই এই জায়গা ছাড় নাই, কাজেই আজ তোমাদেরকে মারপিট করিয়া এই এলাকায় বসবাদ করিবার স্বাদ মিটাইয়া দিব, বলিয়া আসামীগণ বাদীনিকে এলোপাথারি কিলঘুষি ও লাথি মারিয়া গুরুতর ফুলাজখম করে।

এলাকায় উত্তেজনা হলে তাৎক্ষনিক ভাবে উক্ত হামলাকারীর নামে ২৪/০৯/২০১৭ ইং তারিখে ঠাকুরগাঁও থানায় আরও একটি সাধারণ ডায়েরী করা হয়। মামলা সূত্রে জানা যায় সন্ত্রাসী মৃত কফিলউদ্দীনের ছেলে মোঃ দুলাল(৪০), দুলালের স্ত্রী হালিমা(৩৫), দুলালের ছেলে রাজু(২০) সকলের বাড়ী ওই এলাকায় এবং ঠাকুরগাঁও সদর থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায় ওই এলাকারই আসামীগণ হলেন অজ্ঞাত নামার ছেলে গিয়াস উদ্দীন, গিয়াস উদ্দীনের ছেলে মইন উদ্দীন, আলাল উদ্দীনের মেয়ে রিনা আক্তার, হালিম এর ছেলে মইনউদ্দীন, মালেকের মেয়ে আলেছা বেগম,মৃত হাসানের স্ত্রী রাহিমা বেগম, ছামাদের ছেলে ফজলু, ছিদ্দিকের ছেলে হেলাল ও মাইনউদ্দীনের মেয়ে মুননী। যারা ওই এলাকার প্রভাবশালী ও জুলুমবাজ এদের অতিষ্টে দিনযাপন করছে এবং সবসময় বাদীনি ও বাদিনির পরিবার আতংকে এই সন্ত্রাসীদের ভয়ে চলাফেরা করে।

বিষয়টি আইনের প্রতি বাদীনির বিশেষভাবে দাবী যে, আমার নিরাপত্তা ও সু-বিচার পাওয়ার জন্য বিচার বিভাগ ও প্রশাসনের জোর দাবী করছি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ