spot_img

বালিয়াডাঙ্গীতে এলজিএপি’র প্রকল্প ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,  জনতারআদালত.কম । ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় এলজিএসপি ৩ এর আওতায় ইউনিয়ন পরিষদসমূহের অনুকূলের ২০১৬-২০১৭ অর্থবছরের প্রাপ্ত বরাদ্দের প্রকল্প ও বাস্তবায়ন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  সভায় উপজেলা নির্বাহী অফিসার আ: মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: আব্দুল ওয়াহেদ।

এ সময় উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমানসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, ৮ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সচিব গণ উপস্থিত ছিলেন। সভায় এলজিএসপি-১ এর আওতাধীন বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ