spot_img

একটা সময় প্রশাসন আপনাদের পক্ষে থাকবে নাঃ ব্যারিস্টার মওদুদ

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৪ নভেম্বর, ২০১৭ ।

দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে কোনও প্রতিবন্ধকতা খালেদা জিয়ার যাত্রাপথ রুখতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেন, খালেদা জিয়া যে উদ্যোগ নিয়েছেন, তার সঙ্গে দলের নেতারা থাকবেন। যেখানে খুশি সেখানে যাওয়া হবে। শত বাধা সত্ত্বেও দেশের মানুষের কাছে যাওয়া হবে। সারাদেশে জনমত সৃষ্টি করা হবে। তাই যাত্রাপথে বাধার সৃষ্টি করে কোনও লাভ হবে না।

শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের চতুর্থ প্রতিষ্ঠাবাষির্কীতে সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় ব্যারিস্টার মওদুদ বলেন আবারও বলেছেন, তত্ত্বাবধায়কের অধীনেই নির্বাচন হতে হবে। সেখানে সেনা থাকবে, ৯০ দিন আগে সংসদ ভেঙে দিতে হবে।

তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। সুষ্ঠু নির্বাচন হলে আপনারা বুঝতে পারবেন আপনাদের জনপ্রিয়তা কোথায় নেমে গেছে। জোর করে, সন্ত্রাস করে, পুলিশ দিয়ে, র‌্যাব দিয়ে আর কত দিন আপনারা দেশ চালাবেন ?

“একটা সময় আসবে… দেশের মানুষ ও প্রশাসন যখন দেখবে যে গণজোয়ার উঠে গেছে এই সরকারকে পরিবর্তন করার জন্য, তখন দেখবেন যে প্রশাসন আপনাদের পক্ষে আছে, যারা পুলিশ অফিসাররা আছেন, তারাই আবার জনগণের কাতারে এসে জনগণের সঙ্গে হাত মেলাবে, আপনাদের সঙ্গে থাকবে না। এটা আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি। আইয়ুব খানের আমল থেকে শুরু করে আমরা সর্বত্র দেখেছি।”

সংগঠনের সভাপতি আমীর হোসেন বাদশার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম সোহাগের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সহ যুববিষয়ক সম্পাদক মীর নেওয়ার আলী নেওয়াজ, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ফোরকান-ই আলম প্রমুখ বক্তব্য রাখেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ