spot_img

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ পাখি শিকারী গ্রেপ্তার [ভিডিও]

রবিউল হাসান লায়ন , জামালপুর, জনতারআদালত.কম । ৪ নভেম্বর, ২০১৭ ।

জামালপুর পৌর এলাকায় পাখি শিকার করে বিক্রি করার অভিযোগে ৪ নভেম্বর দুপুরে শহরের বেলটিয়া থেকে শেরপুর জেলার বাসিন্দা পাঞ্জেরপুর গ্রামের মৃত আবেদ আলীর পুত্র রূপচাঁন (৩৮) ও নওশর আলী পুত্র এজাজ উদ্দিন (৩৮) কে গ্রেপ্তার করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আর.ডি.সি সুলতানা রাজিয়া।

                                           ভিডিও ঃ কাওসার আহমেদ

এ সময় তাদের কাছ থেকে ১০ টি বক উদ্ধার করে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় তাদের প্রত্যেককে সাত দিন করে কারাদন্ড দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন বলেন, পাখি শিকার একটি অপরাধ।

সরকার পাখি শিকার নিষিদ্ধ ঘোষনা করেছে। কিন্তু কিছু শিকারী চোরাই ভাবে পাখি শিকার করে বিক্রি করে। তাই সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাখি শিকারের অপরাধে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ