spot_img

রাসমেলায় যাওয়ার পথে দিনাজপুরে পিকআপ চাপায় নিহত ৪

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৪ নভেম্বর, ২০১৭ ।

দিনাজপুরের বীরগঞ্জে পিকআপ ভ্যানচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত ও সাতজন আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের শালবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী শিরাবারী গ্রামের রমানন্দ রায়ের ছেলে অমুল্য চন্দ্র রায় (৬০), একই এলাকার মৃত নিপু চন্দ্র রায়ের ছেলে হাবু রাম রায় (৬০), লক্ষী কান্ত রায়ের স্ত্রী রঙ্গিলা বালা রায় (৫৫) ও সুশীল চন্দ্র রায়ের স্ত্রী সুশীলা রানী রায় (৫০)।

দুর্ঘটনায় আহত গিরিশ চন্দ্র রায় জানান, দিনাজপুরের কান্তজিউ মন্দির প্রাঙ্গণে রাস পূর্ণিমার উৎসবে যোগ দিতে তারা নীলফামারীর জলঢাকা উপজেলা থেকে ২টি অটোভ্যানে ভোর রাতেই রওয়ানা হয়েছিলেন।

এ ব্যাপারে বীরগঞ্জ থানার ওসি আবু আক্কাস আহমদ জানান, নীলফামারীর জলঢাকা উপজেলা থেকে দুটি অটোরিকশায় একদল পুণ্যার্থী কান্তজির মন্দিরে রাশ মেলায় যাচ্ছিল। পথে শালবন এলাকায় বিপরীতমুখী একটি পিকআপ ভ্যান দুই অটোকেই চাপা দেয়। এতে অটো দুটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুই নারী ও দুই পুরুষ নিহত হন। এতে আহত হন সাতজন।

ওসি আরো জানান, আহতদের উদ্ধার করে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ