spot_img

আয়কর পরিশোধ করা প্রতিটি স্বচ্ছল নাগরিকের নৈতিক দায়িত্ব : রওশন এরশাদ

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৮ নভেম্বর, ২০১৭ ।

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, আয়কর পরিশোধ করা দেশের প্রতিটি স্বচ্ছল নাগরিকের নৈতিক দায়িত্ব।

আজ দুপুরে ময়মনসিংহ কর অঞ্চল আয়োজিত কর বাহাদুর ও সর্বোচ্চ করদাতাদের সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে কর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে রেজাউল করিম হীরা এমপি, সালাহ উদ্দিন আহমেদ মুক্তি এমপি, বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক মো. খলিলুর রহমানসহ স্থানীয় প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

রওশন এরশাদ বলেন, আয়কর পরিশোধের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে। সরকারের পাশাপাশি জনগণও দেশের জন্য অবদান রাখতে পারেন। বর্তমান সরকার এই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

বিরোধী দলীয় নেতা আরও বলেন, দলমত নির্বিশেষে একত্রে সবাই মিলে দেশের জন্য কাজ করলে দেশ এগিয়ে যাবেই। কর কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণকে আয় কর দেয়ায় আগ্রহী করতে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে।

পরে তিনি ময়মনসিংহ জেলা কর বাহাদুর পরিবার আব্দুর রশিদ, সর্বোচ্চ করদাতা খন্দকার মাহবুবুল আলম, ফজলুল হক, মাহবুব রেজা করিম, শৈলেন্দ্র চন্দ্র দত্ত, আলাল আহমেদ, আবু রায়হান রুবেল ও মিসেস রুহিলা বেগমকে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ