spot_img

অতিরিক্ত ডিআইজি পদে ৩৩ জন পুলিশ কর্মকর্তার পদোন্নতি

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৮ নভেম্বর, ২০১৭ ।

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩৩ জন কর্মকর্তাকে অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা হলেন- সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল করিম, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মো. হারুন-অর-রশীদ, ডিসি শেখ নাজমুল আলম, পুলিশ অধিদফতরের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) গাজী মো. মোজাম্মেল হক, ডিএমপির ডিসি মহা. আশরাফুজ্জামান, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) বিশেষ পুলিশ সুপার এ জেড এম নাফিউল ইসলাম, ডিএমপির ডিসি মোহাম্মদ আবুল ফয়েজ, পুলিশ অধিদফতরের এআইজি এস এম আক্তারুজ্জামান, ডিএমপির ডিসি মো. ইমাম হোসেন, নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) পুলিশ সুপার মো. হায়দার আলী খান, পুলিশ অধিদফতরের এআইজি মো. মনিরুল ইসলাম, ঢাকার এসবির বিশেষ পুলিশ সুপার মো. আজাদ মিয়া।

পুলিশ অধিদফতরের এআইজি মো. মাহবুবুর রহমান ভূইয়া, ডিএমপির ডিসি বেগম আতিকা ইসলাম, পুলিশ অধিদফতরের এআইজি মো. রুহুল আমিন, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ডিসি বাসুদেব বনিক, চট্টগ্রাম মহানগর পুলিশের ডিসি মো. সুজায়েত ইসলাম, ডিএমপির ডিসি মো. মোজাম্মেল হক, শেরপুর জেলা পুলিশ সুপার মো. রফিকুল হাসান গনি, মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান, পুলিশ অধিদফতরের এআইজি মো. রেজাউল হক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) অতিরিক্ত পরিচালক (পুলিশ সুপার) মো. মনির হোসেন।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ডিসি এ কে এম নাহিদুল ইসলাম, পুলিশ অধিদফতরের এআইজি মো. মনিরুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, মাগুরার পুলিশ সুপার মো. মুনিবুর রহমান, কুমিল্লা হাইওয়ে পুলিশের পুলিশ সুপার পরিতোষ ঘোষ, নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, পুলিশ তদন্ত ব্যুরোর (পিবিআই) পুলিশ সুপার মো. মজিদ আলী, ডিএমপির ডিসি জয়দেব কুমার ভদ্র, পুলিশ অধিদফতরের এআইজি কাজী জিয়া উদ্দিন ও বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ