spot_img

আশুলিয়ায় চার জঙ্গির আত্মসমর্পণ

সাভার প্রতিনিধি ,  জনতারআদালত.কম , ১৬ জুলাই, ২০১৭ ।

 

 

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চৌরাবাড়ি এলাকায় জঙ্গি আস্তনা থেকে সন্দেহভাজন চার জঙ্গি আত্মসমর্পণ করেছে।

বাড়িটি গত রাত একটা থেকে ঘিরে রেখে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব ধারণা করছে, বাড়ির ভেতরে চারজন জঙ্গিই ছিলেন।
শনিবার দিনগত গভীর রাত থেকে সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চৌরাবাড়ি এলাকায় জঙ্গি আস্তনা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছিলো র‌্যাব। পরে র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, গত রাত একটা থেকে টিনশেড ওই বাড়িটি ঘিরে রেখেছে র‌্যাব।

জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হলে তারা ভেতর থেকে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। মুফতি মাহমুদ খান জানান, বাড়িটির ভেতর থেকে বিস্ফোরক ছোড়া হয়েছে। বাড়ির আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
র‌্যাব কর্মকর্তারা বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির মালিক ইব্রাহিমকে র‌্যাব হেফাজতে নেওয়া হয়েছে।

চারজন বেরিয়ে আসার পর র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ওই বাড়ির ভেতরে প্রবেশ করেন বলে র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর আবদুল হাকিম জানান।

অভিযান শেষে ঢাকায় সংবাদ সম্মেলনে করে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ