spot_img

জামালপুর জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

রবিউল হাসান লায়ন , জামালপুর,

জনতারআদালত.কম , ১৬ জুলাই, ২০১৭ ।

 

শনিবার দুপুরে সার্কিট হাউজ মিলনায়তনে কার্যনির্বাহী পরিষদের আলোচনা সভার শুরুতেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় এবং জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা আসন্ন শোকাবহ আগষ্ট মাস স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়।

কার্যনির্বাহী পরিষদের আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী সঞ্চালনায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সদস্য রেজাউল করিম হীরা এমপি, ফরিদুল হক খান দুলাল এমপি, মাহজাবিন খালেদ বেবী এমপি, জেলা আওয়ামী লীগ’র সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ’র সহ-সভাপতি এড. এইচ আর জাহিদ আনোয়ার, এড. আমানউল্লাহ আকাশ, অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, হবিবর রহমান হবি, জিএসএম মিজানুর রহমান, সোহরাব হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, অধ্যাপক সুরুজ্জামান, শহর আওয়ামী লীগ সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগ’র সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, আব্দুুল্লাহ আল-আমিন চান, ছানোয়ার হোসেন ছানু, মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ