spot_img

অন্যকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ধরা পড়লেন দুই ভুয়া সাংবাদিক

রবিউল হাসান লায়ন , জামালপুর ,

জনতারআদালত.কম । ১১ আগষ্ট, ২০১৭ ।

 

জামালপুরের দেওয়ানগঞ্জে মোন্নাফ নামে এক কৃষককে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ৭০ পিছ ইয়াবাসহ সাব্বির(১৯) ও মাজহারুল ইসলাম (২৫) নামে দুই ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভারতীয় সিমান্তবর্তী রহিমপুর গ্রামে। গ্রেফতারকৃতদের কাছ থেকে দেশ বিডি টুয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার পদবীর ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়। তাদের বাড়ী শেরপুর জেলার শ্রীবর্দ্দি উপজেলার ইন্দিলপুর গ্রামে।

জামালপুর গোয়েন্দা পুলিশের ইনচার্জ জিয়াউল ইসলাম শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত দুই ভুয়া সাংবাদিককে গণমাধ্যমকর্মীদের সামনে উপস্থিত করেন। তিনি সাংবাদিকদের জানান, তার কাছে ফোন করে দেওয়ানগঞ্জের রহিমপুরে মোন্নাফের বাড়ীতে জাল টাকা তৈরীর মেশিন, জাল টাকাসহ বিদেশী নাগরিক অবস্থান করছে । খবর পেয়ে এসআই খাইরুল ইসলামের নের্তৃত্বে এসআই মিন্টু চন্দ্র ঘোষ ,এএসআই দিদারুল ইসলাম ও এএসআই আলামিন সহ ডিবি পুলিশের একটি টিম পাঠানো হয়। ঘটনাস্থলে ডিবি পুলিশের দল খোজঁ খবর নিয়ে জানতে পারে মোন্নাফের বিরুদ্ধে অভিযোগ সত্য নয়। সে একজন নিরিহ কৃষক।

                                                      ভুয়া সাংবাদিক

তথ্যটি নিশ্চিত হতে ওই দুই সাংবাদিক সাথে নিয়ে মোন্নাফের বাড়ীতে তল্লাশী চালায়। এসময় ৭০পিছ ইয়াবা মোন্নাফের কোমরে গুজে দিতে গেলে ডিবি পুলিশ হাতেনাতে গ্রেফতার করে সাব্বির ও মাজহারুল ইসলামকে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, আমরা সাংবাদিক পরিচয়ে ব্লেকমেইলিংসহ নানা ধরনের প্রতারনা করে আসছি। তাদের কাছে অনলাইন নিউজ পোর্টাল দেশ বিডি টোয়েন্টিফোর ডটকম,ঠিকানা ২৭ তোপখানা রোড ঢাকা। টাকার বিনিময়ে কার্ড নিয়েছি বলেও তারা দাবী করেন।

                                                            ভুয়া সাংবাদিক

দেশ বিডি টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এ জেড এম আব্দুস সবুরের মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। কার্ডে পাওয়া অপর মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে এডভোকেট নুরে আলম সিদ্দিকী পরিচয় দিয়ে একজন রিসিভ করেন। তার পদবী জানতে চাইলে সে জানাতে অনিচ্ছা প্রকাশ করে জনতার আদালত ডটকমকে বলেন, আমরা হয়তো কার্ড দিয়েছি,সেটি দিয়ে অপকর্ম করলে আমাদের কি করার আছে।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ