spot_img

ঠাকুরগাঁওয়ের রুহিয়া ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনা

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও,

জনতারআদালত.কম । ১১ আগষ্ট, ২০১৭ ।

 

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ডিগ্রি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মুজহারুল ইসলাম এর আজ শেষ কর্ম দিবস ছিল। এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ আগষ্ট) সকালে শিক্ষক পরিষদের আয়োজনে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অধ্যক্ষ মোঃ মামুনুর রশিদের সভাপতিত্বে শিক্ষক মিলনায়তন কক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন উপাধ্যক্ষ মজিবর রহমান, বিদায়ী অধ্যাপক মুজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক মজিবর রহমান, প্রতাপ চন্দ্র সিনহা, আনোয়ার হোসেন, সেলিম শাহ্, কৃষ্ণা রাণী দাস, প্রভাষক ইউনুস আলী, সাখাওয়াৎ হোসেন, জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে। এ সময় গভর্নিং বডির সদস্য রফিজ উদ্দীন মেম্বার সহ কলেজের সকল শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক রাজিউর রহমান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ