spot_img

পূর্বধলায় শিশু নিখোঁজের পর লাশ উদ্ধার

জুলফিকার আলী শাহীন, পূর্বধলা (নেত্রকোনা) ,

জনতারআদালত.কম । ১১ আগষ্ট, ২০১৭ ।

 

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় শিশু নিখোঁজের ১২ ঘণ্টা পর মারুফা আক্তার (৮) নামে প্রথম শ্রেণির এক শিশুর লাশ গত বৃহস্পতিবার রাতে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মারুফা উপজেলার আগিয়া ইউনিয়নের জটিয়াবর দক্ষিণ পাড়া গ্রামের প্রবাসী আব্দুর রশিদের মেয়ে। সে স্থানীয় হোগলা আইডিয়াল কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, মারুফা প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে যায়। সকাল সাড়ে দশটার দিকে বিদ্যালয় ছুটি হলেও মারুফা বাড়ি ফেরেনি। দিনভর বাড়ির লোকজন ও স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোাঁজাখুঁজি ও এলাকায় মাইকিং করে। পরে ওই দিন রাত ১১টার দিকে জটিয়াবর উত্তরপাড়া গ্রামের স্থানীয় ইউপি সদস্য আরশাদ মিয়ার বাড়ির পাশে একটি পুকুরে ভাসমান অবস্থায় মারুফার লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ