spot_img

SMART সেনাবাহিনী বানাতে বাংলাদেশের সঙ্গে হাত মেলালো চীন

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৬ সেপ্টেম্বর, ২০১৭ ।

দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চীনের সঙ্গে গাঁটছড়া বাধল বাংলাদেশ সরকার৷এই লক্ষ্যে গত সোমবার রাজধানী ঢাকায় দু’পক্ষের মধ্যে চারটি সামরিক চুক্তি সাক্ষরিত হয়েছে৷ চুক্তি অনুসারে এই দেশের সেনাবাহিনীর জওয়ানদের নিখরচায় প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বেজিং৷

চীনা কমিউনিস্ট পার্টীর কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান জেনারেল জু কুইলিয়াংয় বাংলাদেশ সফরে আসেন গত কয়েকমাস আগে৷ বাংলাদেশ সেনাবাহিনী অধীনস্থ  ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস’-এর তত্ত্বাবধানে এই চুক্তিগুলিতে সাক্ষর করেন জু কুইলিয়াংয়৷ চুক্তি অনুযায়ী, একটি ভাষা গবেষণা কেন্দ্র নির্মাণেরও পরিকল্পনা রয়েছে৷ তবে চীনা সেনাবাহিনীকে এইসব পদক্ষেপের জন্য কোন অর্থ সাহায্য করতে হবে না বলে জানা গিয়েছে৷

উভয় দেশের সম্পর্ক এই চুক্তির মধ্য দিয়ে মজবুত হবে বলে মনে করছে রাজনৈতিক মহল৷ চুক্তি সাক্ষরের পূর্বে চীনা সামরিক বাহিনীর সদস্যের সঙ্গে বাংলাদেশের উচ্চপদস্থ সামরিক বাহিনীর আধিরিকদের দীর্ঘক্ষণ ব্যাপী এক বৈঠকের আয়োজন করা হয়৷ভবিষ্যতে দু’পক্ষের মধ্যে সামরিক বাহিনীর বোঝাপড়া আরও মজবুত হবে বলে তারা আশাবাদী৷যুদ্ধ প্রশিক্ষণ ও অভিজ্ঞতা সঞ্চার করতে কড়া ভূমিকা পালন করবে বলে জু কুইলিংয়ায় এদিনের সফরে জানান৷

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ