ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৬ সেপ্টেম্বর, ২০১৭ ।

লন্ডনে টিউব রেলে বিস্ফোরণে জঙ্গি হানার আশঙ্কাই সত্যি হল। হামলার দায় স্বীকার করল আইসিস। তাদের ‘আমাক নিউজ’ ওয়েব সাইটে এই দায় স্বীকার করে বিবৃতি ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের।
ঘটনার পর সিল করে দেওয়া হয় স্টেশন। ঘটনার কড়া নিন্দা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে। দোষীদের খুঁজে বের করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিস। প্রত্যক্ষদর্শীদের মধ্যে কারও কাছে মোবাইলে কোনও ফুটেজ থাকলে সেগুলিও স্কটল্যান্ড ইয়ার্ডের পক্ষে জমা দেওয়ার আবেদন করা হয়েছে।
এনিয়ে গত ছ’মাসে ৫বার জঙ্গি হামলার শিকার হল ইংল্যান্ড।
এনিয়ে গত ছ’মাসে ৫বার জঙ্গি হামলার শিকার হল ইংল্যান্ড।


























