ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ১৯ অক্টোবর, ২০১৭ ।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার বিষয়ে গণমাধ্যমে কে বক্তব্য দেবেন, তা নিয়ে সবসময় খালেদা জিয়ার আইনজীবিদের মধ্যে এক অঘোষিত মনোমালিন্য চলে, যা আজ শেষ পর্যন্ত আদালত প্রাঙ্গণে হাতাহাতিতে রুপদান করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। আজ বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাস প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
এরপর ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। শারীরিকভাবে একে অপরকে লাঞ্ছিত করতে থাকেন। পরে ঢাকা বারের আইনজীবীরা মির্জা আল মাহমুদেরর ওপর চড়াও হন। এতে তার শার্ট ছিঁড়ে যায়। পরে অবশ্য সিনিয়র আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া না গেলেও হাতাহাতি ও টানাটানিতে অনেকের পোশাক ছিঁড়েছে বলে জানা গেছে।




সাংবাদিকদের সামনে শুনানির কার্যক্রম তুলে ধরা নিয়ে পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাস প্রাঙ্গণে হাতাহাতিতে জড়ান খালেদা জিয়ার দুই আইনজীবী ঢাকা বারের সভাপতি খোরশেদ আলম ও আইনজীবী মির্জা আল মাহমুদ।






















