spot_img

জিন্স পরায় কটাক্ষ মালালাকে, চলল তীব্র আক্রমণও

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ১৯ অক্টোবর, ২০১৭ ।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকেই আবার নতুন করে কলেজ জীবন শুরু করতে চান। সেই কথা প্রকাশ্যে আনার পর থেকেই সমালোচনা শুরু হয় তাঁকে নিয়ে। কিন্তু, সমালোচনার মাত্রা ছাড়িয়ে গেল, যখন জিন্স আর হিল পরে হাঁটতে দেখা গেল মালালা ইউসুফজাইকে।

সম্প্রতি সোশ্যাল সাইটে নোবেলজয়ী কন্যা মালালার একটি ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায়, লন্ডনের রাস্তায় জিন্স পরে হাঁটছেন মালালা। পায়ে যে জুতো রয়েছে, সেখানে হিল-এর ছোঁয়াও দেখা যায়। মালালার ওই ছবি ঘিরেই শুরু হয়েছে গুঞ্জন। কেন মালালা ওই ধরণের পোশাক পরেছেন বলে তোলা হয় প্রশ্ন। তবে মালালাকে জিন্স পরতে দেখা গেলেও, তাঁর মাথা কিন্তু ঢাকা ছিল দোপাট্টা দিয়েই। সে যা-ই হোক না কেন, মালালার ওই ছবি নিয়েই নেটিজেনদের একাংশ তীব্র কটাক্ষ শুরু করেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ