ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ১৭ অক্টোবর, ২০১৭ ।

পর্তুগালের উত্তর ও মধ্যাঞ্চলীয় বনে দাবানলে গত ২৪ ঘণ্টায় অন্তত ২৭ জন ও স্পেনে তিনজন নিহত হয়েছে। উদ্ধারকারীদের বরাত দিয়ে এএফপি এখবর জানায়।
পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্টোনিও কোস্তা দেশটিতে জরুরী অবস্থা ঘোষণা করেছেন। দাবানল কবলিত ২০ টি এলাকায় কমপক্ষে চার হাজার অগ্নিনির্বাপক কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


























