spot_img

কক্সবাজারে গুলিবিনিময়ে শিশু ধর্ষণকারী নিহত

কক্সবাজার প্রতিনিধি , জনতারআদালত.কম । ১৭ অক্টোবর, ২০১৭ ।

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শিশুধর্ষণ মামলার আসামি এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে খুরুশকুল এলাকায় এঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোহাম্মদ সেলিম (২২)। তিনি কক্সবাজার শহরের বিমানবন্দর সড়কের নতুন ফিশারিপাড়ার (মগচিতাপাড়া) মোহাম্মদ ইউনুসের ছেলে।

এ ব্যাপারে কক্সবাজারস্থ র‌্যাব ৭-এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদ সেলিম তিন বছরের এক শিশু ধর্ষণ মামলায় তিনি একমাত্র আসামি ছিলেন। খুরুশকুলে একটি স্থানে তার অবস্থানের খবরে তাকে আটকের জন্য র‌্যাব সদস্যরা অভিযানে নামে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেলিমসহ চার-পাঁচজন সন্ত্রাসী র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে সেলিমকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে বলেও জানান ওই র‌্যাব কর্মকর্তা। এ ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে বলে উল্লেখ করেন তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ