ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ১৭ অক্টোবর, ২০১৭ ।

রাজধানীতে ‘ব্লু হোয়েল ’ গেমে আসক্ত হয়ে এক কিশোর ঘরের সিলিংফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে।
নিহত ওই কিশোরের নাম সায়েম। তার ডানহাতে ব্লু হোয়েল গেম খেলার চিহ্ন তিমি মাছ অঙ্কিত দেখা গেছে।
সোমবার রাত সোয়া ৯টার দিকে মিরপুরের কাজিপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত কিশোরের বাবা বাবু দেওয়ান জানান, ৬ষ্ট শ্রেণি পর্যন্ত লেখা পড়া করেছে মৃত সাইম। মিরপুর এলাকায় তাদের একটি বইয়ের দোকান আছে। দোকানটি চালাতো সাইম।
তিনি বলেন, কিছু দিন ধরে সাইমের অনেক পরিবর্তন দেখা দিয়ে ছিলো। তবে সে সব সময় ফুলহাতা সার্ট পরতো বলে তার হাতে আঁকা তিমি মাছটি পরিবারের কেউ দেখতে পাননি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছে পুলিশ।


























