spot_img

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয় নিবেদন

জনতারআদালত.কম । ১৭ অক্টোবর, ২০১৭ ।

 

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয় নিবেদন , স্বাধীনতা বিরোধীশক্তির প্রত্যক্ষ ঈন্ধনে মুসলিম লীগের বংশধর এবং কমিউনিস্ট শ্রেণিশত্রু খতমের নামে সিরাজ শিকদার পার্টি ও গণবাহিনীর বিপ্লবী-প্রতি বিপ্লবীরা মিলে মুক্তিযুদ্ধে অনুপ্রবেশ করে তথাকথিত মুক্তিযোদ্ধারা মিলে ১৯৭৪ সালে ৩৬ হাজার আওয়ামী নেতা-কর্মী হত্যা করেছে , তারা কি বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মুক্তিযোদ্ধা ? নাকি স্বাধীনতার যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য পরাজিত শক্তির লেলিয়ে দেয়া ঘাতকের দল ?

স্বাধীনতা পরবর্তী সময়ে এই ঘাতকের দল বঙ্গবন্ধু সরকারকে অস্থিতিশীল করে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের লক্ষ্যে ৩৬ হাজার আওয়ামী নেতা-কর্মী হত্যা করেও দাবী করছে তারাও মুক্তিযোদ্ধা ।

জাতি আজ বিভ্রান্তিতে ভুগছে । তাই বাংলার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দুঃখী মানুষের শেষ ঠিকানা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে সবিনয়ে আবেদন জানাচ্ছি, তদন্তপূর্বক উল্লেখিত ঘাতকদের বিচারের আওতায় আনা হোক ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ