spot_img

নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে বিএনপি : সিইসি’র আশা প্রকাশ

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৪ অক্টোবর, ২০১৭ ।

আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

তিনি বলেছেন, নির্বাচন কমিশনের ওপর আস্থা আছে বলেই বিএনপি সংলাপে আসছে; আগামী নির্বাচনেও অংশগ্রহণ করবে।

শনিবার ঢাকা মহানগরীর ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি বলেন, “আমি বিশ্বাস করি, আমাদের প্রতি বিএনপির আস্থা রয়েছে এবং তারা আগামী নির্বাচনে অংশ নেবে।”

নির্দলীয় সরকারের অধীনে না হওয়ায় বিএনপি দশম সংসদ নির্বাচন বর্জন করেছিল। পরবর্তী নির্বাচনে ওই প্রশ্নের সুরাহা এখনও হয়নি। তবে বিএনপি এবার নির্বাচনকালীন ‘সহায়ক সরকারের’ দাবি তুলেছে।

বর্তমান সরকারের অধীনে নির্বাচন করতে অনীহ বিএনপি নির্বাচন কমিশনের চলমান সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

এক প্রশ্নের জবাবে কেএম নুরুল হুদা বলেন, সংলাপ শেষে সংলাপে আসা সুপারিশগুলো পুস্তিকা আকারে প্রকাশ করা হবে। ইসির আওয়তায় আছে এমন বিষয়গুলো নিয়ে করণীয় ঠিক করতে কমিশন বৈঠক করবে।

তবে সংলাপে প্রস্তাব আকারে আসা সব ধরনের সুপারিশগুলো সব দল ও সরকারের কাছে পাঠানো হবে।

রোববার ইসির চলমান সংলাপে বিএনপি অংশ নেওয়ার কথা জানালেও এই নির্বাচন কমিশন নিয়ে সমালোচনাও করে যাচ্ছে বিএনপি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ