spot_img

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ফারুক আহম্মেদ ,সুনামগঞ্জ, জনতারআদালত.কম । ১১ অক্টোবর, ২০১৭ ।

 

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলায় পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

আজ বুধবার বিকাল ৪ টায় বিএনপির সাবেক জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. রফিকুল ইসলাম চৌধুরীর সমর্থিত নেতাকর্মীরা স্থানীয় দলীয় কার্যলয় থেকে ধর্মপাশা উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব খানের নেতৃত্বে ।

অপরদিকে জেলা বিএনিপর সাবেক সভাপতি নজির হোসেন সমর্থিত নেতাকর্মীরা পুর্ব বাজার অস্থায়ী কার্যালয় থেকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাজহারুল হকের নেতৃতে¦ পৃথক পৃথক ভাবে মিছিল বের করে। প্রত্যেক দলের মিছিল ধর্মপাশা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে স্ব-স্ব দলীয় কার্যালয়ের সামনে মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ ডা. রফিকুল ইসলাম চৌধুরীর,আব্দুল মোতালেব খান সমর্থিত নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল মোতালেব খান,সাবেক সাধারন সম্পাদক ইসতিয়াক হোসেন চৌধুরী স্বপন, উপজেলা বিএনপি নেতা মজিবুর রহমান মজুমদার,নূরুল ইসলাম বিএসসি, উপজেলা যুবদল নেতা আব্দুল হেকিম, উপজেলা সাবেক স্বেছাসেবক দলের আহবায়ক শিপন আহমেদ, মুশফিক উপজেলা ছাত্রদল নেতা এম হাবিবুল্লাহ,ফারুক আহম্মেদ,জিয়া উদ্দিন,সোহেল তাজ, ্জেলা শ্রমিক দলের আহবায়ক আবুল কাশেম, উপজেলা কৃষকদল নেতা আওলাদ হোসেন, বকুল মড়ল, মোজাম্মেল হক, নয়ন মিয়া, নিজামূল হক রোকন, ইমরান আহম্মেদ লিটন প্রমূখ।

নজির হোসেন সমর্থিত নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম কামাল, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক এসএম রহমত, যুবদল নেতা শওকত আলী বেপারী, সাইফুর রহমান কাঞ্চন, স্বেছাসেবক দলের সভাপতি সালাম সিকদার, ছাত্রদল নেতা রুকন উদ্দিন বেপারী, সারোয়ার হোসেন,মো.ইকবাল হোসেন,শাহ আলম, কবির আহমেদ প্রমুখ ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ