spot_img

গোলাপগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

আজিজ খান, সিলেট , জনতারআদালত.কম । ১১ অক্টোবর, ২০১৭ ।

সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক কলহের জের ধরে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার চৌঘরী গ্রামে এ সংঘর্ষ ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নে চৌঘরী গ্রামের দু’শিশুর মধ্যে ঝগড়া হয় সম্প্রতি। এর জের ধরে বুধবার দুপুর আনুমানিক ২টার দিকে চৌঘরী বাজারে এক পক্ষের রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লায়েছুর রহমান ও অন্য পক্ষের কুটু মিয়া ড্রাইভারের পুত্র হাছান মিয়া (৫৫) এর মধ্যে কথাকাটাকাটি হয়।

এক পর্যায়ে হাছান মিয়াকে লায়েছুর রহমান ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। তাৎক্ষণিক এই খবর শুনে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে এক পক্ষের চৌঘরী গ্রামের মৃত কুটু মিয়া ড্রাইভারের পুত্র হাছান মিয়া (৫৫) ,মন্নান মিয়া (৪০), আলম মিয়া, তাহেদ আহমদ, মাহবুব আহমদ ।

অপর পক্ষের রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লায়েছুর রহমান মাস্টার, হাফিজ জুবের আহমদ, রিফাত আহমদ আহত হন। আহতদের উপজেলার স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে। এদের মধ্যে হাছান মিয়া (৫৫) আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে মডেল থানার ওসি (তদন্ত)মীর মোহাম্মদ আবু নাসের ঘটনার সততা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় পক্ষ শান্ত রয়েছে।এ ঘটনায় কোন মামলা হয়নি বলেও জানান তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ