ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ০১ অক্টোবর, ২০১৭ ।

গাজীপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদকসহ তিন জামায়াত নেতাকে গ্রেফতার করেছে গাজীপুর এন্টি টেররিজম ইউনিট। এসময় তাদের কাছ থেকে ১১টি পেট্রোল বোমা, ৫টি ককটেল ও জিহাদী বই উদ্ধার করা হয়। আজ দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন পুলিশ সুপার হারুন অর রশিদ।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠ সংলগ্ন টেম্পুস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
আটকরা হলেন- গাজীপুর মহানগর জামায়ায়তের সেক্রেটারি মুহাম্মদ হোসেন আলী (৪০), ফরিদপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ বদরুদ্দীন (৫০) ও ফরিদপুর সিটি কলেজ শাখা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ ওয়াহাব আলী (৪২)।
পুলিশ সুপার জানান, কয়েকটি জেলার জামায়াতের সভাপতি সম্পাদকসহ নেতাকর্মীরা সারাদেশে একযোগে নাশকতার পরিকল্পনা করার লক্ষে সমবেত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গাজীপুর এন্টি টেররিজম ইউনিট বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মহানগরীর রাজবাড়ীর সামনে সিএনজি স্টেশন এলাকা থেকে তিন জামায়াত নেতাকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে এসময় তাদের কাছ থেকে ১১টি পেট্রোল বোমা, ৫টি ককটেল ও জিহাদি বই উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন মো. হারুন অর রশিদ।


























