ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ০১ অক্টোবর, ২০১৭ ।

পচেফস্ট্রুমে প্রথম টেস্টে চতুর্থ দিনে লাঞ্চ বিরতির আগেই ৩৫০ রানের লিড পেরিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক ফাফ ডুপ্লেসিস ও টেম্বা বাভুমার শতরানের জুটিতে ধীরে ধীরে রানের পাহাড়ে উঠছে প্রোটিয়ারা।
১৭৬ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে। লিড লাঞ্চ বিরতির আগে ৩৭৯ রানে দাঁড়িয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ৩ উইকেটে ২০৩ রান।
মোস্তাফিজ ২টি এবং শফিউল ১টি উইকেট লাভ করেন।
৭৭ রান নিয়ে উইকেটে দু প্লেসি, ৬৪ রানে বাভুমা। অবিচ্ছিন্ন চতুর্থ জুটির রান ১৩৩।
বাভুমা-দু প্লেসি জুটি রান তুলেছে অনায়াসে। বাংলাদেশের অপেক্ষা এখন কেবল দক্ষিণ আফ্রিকার ইনিংস ঘোষণার।


























