spot_img

ঢাকা আসছেন সু চির দপ্তরবিষয়ক মন্ত্রী

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম । ০১ অক্টোবর, ২০১৭ ।

রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার লক্ষ্যে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির দফতরের মন্ত্রী খিও টিন্ট সোয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার ভোরে ঢাকায় আসছে। প্রতিনিধি দলটি কাল ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবে।

বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রসঙ্গ প্রাধান্য পাবে বলে জানাগেছে। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিরাপদে ও মর্যাদার সঙ্গে রাখাইনে ফেরানোর বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করবে বাংলাদেশ।
মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযানের মুখে গত ২৫ অগাস্ট থেকে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ