ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ০১ অক্টোবর, ২০১৭ ।

বাগমারায় বজ্রপাতে তিন জেলে নিহত হয়েছেন। বড় বিহানালি ইউনিয়নের একটি বিলে রবিবার সকালে মাছ মারতে যান কয়েকজন জেলে।
পরে দুপুর বজ্রপাতের শিকার হন তিন জেলে। এতে ঘটনাস্থলে এ তিন জেলে মারা যান।
নিহতরা হলেন বড়বিহানালি গ্রামের জালাল উদ্দিনের ছেলে জালাল উদ্দিন (৪৫), সেকেন আলীর ছেলে খুরশেদ আলম (২৫) ও গফুরের ছেলে আবুল হোসেন (৩৫)।
স্থানীয়রা জানান, একটি নৌকায় করে ১৩ জন জেলে বিলসুতি বিলে মাছ ধরছিল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিন জেলে নৌকা থেকে বিলের পানিতে পড়ে যান।খবর পেয়ে আরেকটি নৌকায় করে লোকজজন গিয়ে বাকি জেলদের উদ্ধার করলেও ওই তিনজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে জানান মিলন।
বাগমারা থানার ওসি নাছিম বলেন, তাদের খঁজে না পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য বিলে তল্লাশি শুরু করে।
জ্ঞান হারিয়ে নৌকা থেকে বিলে পড়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা এ পুলিশ কর্মকর্তার।
পরে স্থানীয়দের সহযোগিতায় দুপুর পৌনে ২টার দিকে বিল থেকে তিন জেলের লাশ উদ্ধার করা হয়।


























