spot_img

ঢাকার বাড্ডায় অগ্নিকাণ্ডে মায়ের মৃত্যু, দুই শিশু দগ্ধ

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম । ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ।

রাজধানীর মধ্যবাড্ডায় ঝুপড়িঘরে লাগা আগুনে দগ্ধ হয়ে জেসমিন আক্তার (৩২) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়েছে তার দুই সন্তান।

শনিবার দিনগত রাত পৌনে ৪টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বৈটাখালী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধ শিশু আমান উল্লাহ জিসান (১১) ও মেয়ে সানজিদাকে (৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান ঢামেক বার্ন ইউনিটের আসাবিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল।

সিনিয়র স্টেশন অফিসার আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট চেষ্টা চালিয়ে সকালে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরো জানান, আগুনে ফার্নিচার দোকানের আংশিক পুড়লেও ভাঙারি দোকানটি একেবারে পুড়ে যায়। আর ভাঙারি দোকানের ওপরে ঝুপড়িঘরে দুই সন্তান নিয়ে থাকতেন মা জেসমিন আক্তার।

আবুল কালাম জানান, দগ্ধ অবস্থায় জেসিমন আক্তার ও তার ছেলে-মেয়েকে উদ্ধার করা হয়। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় জেসমিন আক্তারের মৃত্যু হয়।

 

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ