spot_img

লন্ডনে ৬ জনের উপর অ্যাসিড হামলা

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম । ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ।

পূর্ব লন্ডনের একটি শপিং সেন্টারে অ্যাসিড হামলা হল শনিবার৷ ঘটনায় ৬ জন আহত হয়েছেন৷

স্কটল্যান্ড ইয়ার্ড সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ৮টার আগে ঘটনাটি ঘটে স্টার্টফোর্ডের ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে৷ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি অ্যাসিড অ্যাটাকটি ঘটায়৷ এদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে৷

লন্ডনের অ্যাম্বুল্যান্স সার্ভিস ও লন্ডনের দমকল বাহিনীর তরফ থেকে জানা গিয়েছে, সেন্টারের একাধিক জায়গা থেকে আক্রান্ত হওয়ার খবর এসেছে৷ তবে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে ৬ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে৷ মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ঘটনাটি দুর্ভাগ্যজনক৷ কিন্তু সন্ত্রাসবাদী হামলা নয়৷ জায়গাটি ঘিরে ফেলা হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

কিছুদিন আগে সন্ত্রাসবাদী হামলা হয় লন্ডনের টিউব স্টেশনগুলিতে৷ লন্ডনের পারসনস গ্রিন স্টেশনে বিস্ফোরণ হয়৷ বিস্ফোরণের ফলে একাধিক মানুষ আহত হন৷ ঘটনাস্থল থেকে দ্রুত বেরিয়ে যাওয়ার জন্য হুড়োহুড়িতে অনেকে পড়ে যান৷ বহু যাত্রী পদপিষ্ট হন৷ এদের কয়েকজনের আঘাত গুরতর৷ ৩০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ঘটনায় একজনকে গ্রেফতার করে লন্ডন পুলিশ৷ তার বয়স ১৮ বছর৷ বিস্ফোরণের দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী আইএস৷

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ