spot_img

রাজধানীতে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম । ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ।

রাজধানীতে ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি দল।

গ্রেফতারকৃতরা হলো-মোঃ উজ্জল ওরফে ফারুক (৫০) ও ড্রাইভার মোঃ জাকির হোসেন (৩৮)। গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

শনিবার রাত সাড়ে নয়টার দিকে ফেইক কারেন্সী নোট টিম খিলক্ষেত থানার তিনশ ফিট পূর্বাচল রোড এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার তল্লাশী করে উল্লেখিত ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে উজ্জলের বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থানার সোনারং গ্রামে, বর্তমানে তার বাসা মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকায় এবং জাকির হোসেনের বাড়ি ঝালকাঠি জেলার সদর থানার মির্জাপুর গ্রামে, বর্তমানে তার বাসা আগারগাঁওয়ের তালতলায়।

এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা রুজু হয়েছে।

 

 

//ডিএমপিএন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ