spot_img

আগামী বছর অক্টোবরে নির্বাচন হতে পারে : অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৪ সেপ্টেম্বর, ২০১৭ ।

আগামী বছরের অক্টোবরের মাঝামাঝি জাতীয় নির্বাচন হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

ঈদের ছুটি শেষে সোমবার প্রথম কার্যদিবসে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আগামী বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। এখন নির্বাচন কমিশনের হাতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার কাজ ছাড়া আর কোনো কাজ নেই। তারা এখন নির্বাচনের কাজ করবে।

অর্থমন্ত্রী আরো বলেন, মির্জা ফখরুল আগামী নির্বাচনে সরকারকে কোনও ছাড়া দেয়া হবে না বলে যে মন্তব্য করেছেন তা অর্থহীন। আমরা কি তাদের কাছে কোনও ছাড় চেয়েছিলাম; না তারা আমাদের কোনও ছাড় দিয়েছিলেন? বরং নির্বাচনে আনার জন্য আমরা তাদের অনেক ছাড় দিয়েছিলাম, তারা তা গ্রহণ করেননি। আশা করছি, তাদের শুভ বুদ্ধির উদয় হবে।

 মুহিত বলেন, জাতীয় নির্বাচন খুবই কাছে। কিন্তু গ্রামে নির্বাচনি আমেজের তেমন কোনও চিত্র চোখে পড়েনি। মানুষের মধ্যে এখন মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ আছে। এ বিষয়ে আমরাও উদ্বিগ্ন, একইসঙ্গে ক্ষুব্ধও।

তিনি আরও বলেন, শান্তিতে নোবেল প্রাইজ জয়ী অন সাং সু চি রোহিঙ্গা নির্যাতনকে কিভাবে সমর্থন করে যাচ্ছেন, বিষয়টি আমার বোধগম্য নয়। এ নিয়ে তিনি যে পদক্ষেপ নিয়েছেন, তা ঘৃণিত।

অর্থমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে আমরা আন্তর্জাতিক সহযোগিতা চাইছি। আবার মিয়ানমারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ