ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৪ সেপ্টেম্বর, ২০১৭ ।

আগামী বছরের অক্টোবরের মাঝামাঝি জাতীয় নির্বাচন হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী আরো বলেন, মির্জা ফখরুল আগামী নির্বাচনে সরকারকে কোনও ছাড়া দেয়া হবে না বলে যে মন্তব্য করেছেন তা অর্থহীন। আমরা কি তাদের কাছে কোনও ছাড় চেয়েছিলাম; না তারা আমাদের কোনও ছাড় দিয়েছিলেন? বরং নির্বাচনে আনার জন্য আমরা তাদের অনেক ছাড় দিয়েছিলাম, তারা তা গ্রহণ করেননি। আশা করছি, তাদের শুভ বুদ্ধির উদয় হবে।
তিনি আরও বলেন, শান্তিতে নোবেল প্রাইজ জয়ী অন সাং সু চি রোহিঙ্গা নির্যাতনকে কিভাবে সমর্থন করে যাচ্ছেন, বিষয়টি আমার বোধগম্য নয়। এ নিয়ে তিনি যে পদক্ষেপ নিয়েছেন, তা ঘৃণিত।
অর্থমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে আমরা আন্তর্জাতিক সহযোগিতা চাইছি। আবার মিয়ানমারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছি।


























