spot_img

টাঙ্গাইলে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, ড্রোনসহ ২ ব্যক্তি আটক

ময়মনসিংহ ব্যুরো  , জনতারআদালত.কম । ৫ সেপ্টেম্বর, ২০১৭ ।

টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা মসিন্দা এলাকার জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে দুই ভাইকে আটক করেছে র‌্যাব। এ সময় ওই বাড়ি থেকে ড্রোনসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার রাত আড়াইটার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন,মাছুম (৩০) ও খোকন (২৫)।

র‌্যাব- ১২ এর কমান্ডার সেলিম মো, জাহাঙ্গীর আলম মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে অভিযান সমাপ্তির কথা জানান।

এর আগে সোমবার রাত সাড়ে ১২টার দিকে এলেঙ্গার মসিন্দা এলাকায় একতলা একটি বাড়ি ঘেরাও করে র‌্যাব-১২ এর সদস্যরা। পরে ভোরে সেখানে অভিযান চালানো হয়।

এ ব্যাপারে টাঙ্গাইল র‌্যাব ১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার বীনা রানী দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতি উপজেলার এলেঙ্গা মসিন্দা এলাকার হাসান চিশতির বাড়ি ঘিরে রাখা হয়। ধারণা করা হচ্ছে, বাড়িটিতে বেশ কয়েক জঙ্গি সদস্য অবস্থান করছে।

পরে আজ সকালে সেখানে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক, একটি ড্রোন, বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানায় র‌্যাব।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ