spot_img

বাংলাদেশ ৪৩ রানের লিড নিলো

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৮ আগষ্ট, ২০১৭ ।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৬০ রানের জবাবে অস্ট্রেলিয়ার ইনিংস ২১৭ রানে গুটিয়ে যায় ।

শেষ দিকে অ্যাস্টন অ্যাগার ও প্যাট কামিন্সের প্রতিরোধে অপেক্ষার ক্ষণ কিছুটা বেড়েছে বৈকি, কিন্তু শেষ কাজটুকু সেরে দিলেন সাকিব আল হাসান। ড্রাইভ করতে গিয়ে ব্যাটের কানায় লেগে বোল্ড হয়েছেন প্যাট কামিন্স।

২৫ রান করা কামিন্স সাকিবের চতুর্থ শিকার।
এরপর ৫ রান করা হ্যাজেলউডকে ইমরুলের তালুবন্দী করে অজিদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সাকিব।
২৫.৫ ওভার বল করে ৭ মেডেনসহ ৬৫ রান দিয়ে ৫ উইকেট নেন বিশ্বসেরা অল-রাউন্ডার।
আর মেহেদী মিরাজ ২৬ ওভার বল করে ৬ মেডেনসহ ৬২ রানে ৩ উইকেট নেন।
শেষ পর্যন্ত ৪৩ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
এর আগে বাংলাদেশের ২৬০ রানের মাঝারি মানের সংগ্রহের কৃতিত্ব সাকিব ও তামিম ইকবালের। ১০ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে এই দুজন ১৫৫ রানের দুর্দান্ত জুটি গড়েন। আর তাতে করে লড়াই করার পুঁজি পায় টাইগাররা।
বাংলাদেশের হয়ে ৫০তম টেস্ট খেলতে নামা সাকিব ৮৪ রানের দায়িত্বশীল ইনিংস উপহার দেন। সমান ৫০তম টেস্ট খেলতে নামা তামিম করেন ৭১ রান। নাসির ২৩ এবং মুশফিক ও মিরাজ সমান ১৮ রানের ইনিংস খেলেন।
অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নেন প্যাট কামিন্স ও নাথান লায়ন। এছাড়া অ্যাস্টন অ্যাগার দুটি ও গ্লেন ম্যাক্সওয়েল নেন একটি উইকেট।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ